|
বগুড়ায় ঘর থেকে ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় ঘর থেকে ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামে নিজ ঘর থেকে তাঁর মরদেহ দেখতে পান ছোট মেয়ে জুথি আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে বিবাহিত। তিনি বাড়িতে একাই থাকতেন। কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি বাবার বাড়িতে ছিলেন। তাঁর দাবি, অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেছেন। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হওয়া যায়নি। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
