ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ আর নেই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 May, 2019, 12:43 PM

ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ আর নেই

ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ আর নেই

মহান ভাষা আন্দোলন, নানকার প্রথাবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও চা-শ্রমিক আন্দোলনসহ এ অঞ্চলের বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক সাবেক পিপি ও সিলেট ল কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টায় সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (র:) দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status