প্রকাশ: Friday, 3 May, 2019, 2:56 PM সর্বশেষ আপডেট: Friday, 3 May, 2019, 3:15 PM
ঢাকার বাসে ফের তরুণীকে যৌন হয়রানী (ভিডিও)
ঢাকার বাসে ফের যৌন হয়রানীর শিকার হয়েছেন 'সাবিনা ইয়াছমীন মায়া' নামের এক তরুণী। উত্তরায় বসবাসরত 'আজম জামাল' নামের এক ব্যাক্তির হাতে 'সাবিনা ইয়াছমীন মায়া' শারিরিক নির্যাতনের শিকার হয়। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করে এমনটাই দাবি করেছেন।
নতুন সময় পাঠকদের জন্য নির্যাতনের শিকার তরুণীর লেখা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :-
কি বলে শুরু করবো বুঝতে পাড়ছি না। লোকটা গাবতলী পাড় হয়ে মিরপুরের কাছাকাছি থেকে উঠেছে, উত্তরার উদ্দেশ্যে যাচ্ছেন। পেছনে সিট খালি থাকা পর ও তিনি পাশে বসেন। যদিও বিষয়টা পরে বুঝতে পারি ভিডিও দেখে।
উনি বেশ কিছু সময় পর কনুই আমার বুক বরাবর দিচ্ছেন, আমি বিষয়টা সহজ ভাবে নিতে চেয়েও পারিনি, আমিও কনুই দিয়ে বসলাম যাতে কিনা লোকটা কনুই না আগাতে পারে। ভেবেছি লোকটা সতর্ক হবেন কিন্তু না তাতে তিনি ক্ষান্ত নন।
সাহস দেখলাম লোকটার আমার জামার কাপড় সরিয়ে নিয়ে গেছেন, এমনকি হাত না সরিয়ে আমার কথার জবাব দিয়ে যাচ্ছেন।
সারাটা রাস্তায় তিনি কুনুই এর ব্যবহার দেখিয়েছেন, এটা মজা করেই বললাম কারন এসব এখন মজা ছাড়া কিছু না, যারা দেখবেন ভিডিওটা বলবেন কেনো তাকে ছেড়ে দিলাম বা আরো ব্লা ব্লা,,,,,
আমার অসুস্থ এটা হয়তো সকলেই জানেন,আবার অনেকেই জানেন না,শব্দ,জোরে কথা বলা, এমনকি হৃদয় বিদাড়ক কিছুই এখন সইতে পারি না, (হৃদ) সমস্যা ধরা পরার পর আমি শুধু সেকেন্টের কাটার সাথে হার্ট বিট গুনতে পারি এতোটা সমস্যা।
ফরিদপুর থেকে ঢাকা, এমন বহু বার যাতায়ত করা হয় আমার/হবে। এর আগেও এমন একটা ঘটনা ভিডিও করতে পেড়েছিলাম, অনেক সময় অনেক পরিস্থিতিতে ভিডিও করার মতো বা প্রমাণ রাখার মতো অবস্থা থাকে না। তখন মাথা খারাপ হয়ে যায়, কি রেখে কি করবো, আর বিশেষ করে খুব রাগ থাকায় নিজেকে কন্ট্রোল করা দুষ্কর হয়, এর পর একা।
লোকটি গল্পে গল্পে তার অফিসের কার্ড আমায় দেয়,আমি নিয়ে নেই কারন এটাতে তার পরিচয় পেতে কাজে লাগবে,তখন আমি ভিডিও করি আর কার্ডটি ব্যাগে রাখি।
আমাকে অফার করেন সৌন্দর্য চর্চা করার জন্য তিনি বুঝে উঠতে পারেন নাই আমি মোটেও চর্চা বিষয়ে আগ্রহ দেখাই না ,লোকটির বয়স তো ৫০ এর গোড়ায়, তবুও ছুকছুকানি যায়নি,আমিও উত্তরা থাকি তাকে পেতে আমার সময় লাগবে না। পরিচয় ও আছেন তার নিচে(ছবি সহ)
নাম #আজম জামাল ফোন #০১৯৭২ ৯৮ ৯৮ ৮০ 89 syed Grand center Sector -7, uttara.
এবার আসি কথায়, বাসে ট্রামে যখন কনুই আলা কাকু পাবো তখন আমাদের করনিও যা তা হয়তো করতে পারি না বলেই এসব হয়েই যাচ্ছে।
অসুস্থতা নিয়ে এমন পরিস্থিতিতে পরবো ভাবিনি,তবে আমি হয়তো ভুলে গেছিলাম এটা বাংলাদেশ, এখানে আমাকে যে কোন সময় খারাপ পরিস্থিতিতে পরতে হবে।
রীতিমতো আমার শরীর কাপছিলো, শরীর খারাপ করছিলো জানি না কি করে উত্তরা পৌছালাম, বাসায় এলাম। এতোটা মনোবল না থাকলে হয়তো কিছুই করতে পারতাম না। শরীর খারাপ হয়ে রাস্তায় পরে যেতে হতো।
তবে একটা ইচ্ছে পূরণ হলো তা হলো মন মতো চর কষাইতে পাড়ছি, সুস্থ থাকলে আরো মন মতো দিতাম এতে ভুল হতো না।
বিঃদ্র (আমাকে কেউ উপদেশ দিয়েন না দয়া করে, পরিস্থিটা আমি পাড় করেছি, অসুস্থ শরীরে)