ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
খেলাঘর আসর সীতাকুন্ড শাখার ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 3:00 PM

খেলাঘর আসর সীতাকুন্ড শাখার ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খেলাঘর আসর সীতাকুন্ড শাখার ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খেলাঘর আসর সীতাকুন্ড শাখার ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।

সংগঠনটির সীতাকুন্ড শাখার সভাপতি তপন মজুমদার তপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজিত পালের সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুনীল বন্ধু নাথ।  বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক-সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁন।

খেলাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছিল বিভিন্ন রকম কর্মসূচী।  নানান রকম শ্লোগান সম্বলিত পোস্টার ফেস্টুন ও বেলুন ছেয়ে যায় অনুষ্ঠানস্হল এভারগ্রীন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গন।

প্রধান অতিথি অধ্যাপক সুনীল বন্ধু নাথ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা অসাম্প্রদায়িক উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয়ে খেলাঘর এগিয়ে চলেছে দূর্বার গতিতে।

সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, খেলাঘরের মত সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করা উচিৎ সরকার ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিল্পপতি ও প্রথম সারির ব্যবসায়ী মহলের।

খেলাঘর সীতাকুন্ড শাখার সভাপতি তপন মজুমদার তপু বলেন, খেলাঘর কেবলই আমাদের সংগঠন তা কিন্তু নয় এটি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রতিটি নাগরিকের। তিনি সীতাকুন্ডের সকল জনসাধারন এবং অভিভাবককে খেলাঘরকে তাদের সন্তানদের সাংস্কৃতিক চর্চাতে এগিয়ে আসতে আহ্বান করেছেন ।

আলোচনা সভা কেক কর্তন ও অতিথি পর্ব শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাঘরের সহিত সংশ্লিষ্ট সকল শিল্পী কলা কৌশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মন মাতানো সব গান ও নাচ পরিবেশনা করে।

অতিথি ছিলেন, অধ্যাপক উত্তম চৌধুরী, অমর শীল, জাহেদ হোসেন চৌধুরী বিটুসহ খেলাঘরের নেতৃবৃন্দগণ। বিপুল সংখ্যক শিশু কিশোর ও অভিভাবকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন ছিল দৃস্টিনন্দন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status