ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মালাইকাকে যা বললে নিশ্চিত চড় খাওয়া লাগবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 May, 2019, 4:08 PM

মালাইকাকে যা বললে নিশ্চিত চড় খাওয়া লাগবে

মালাইকাকে যা বললে নিশ্চিত চড় খাওয়া লাগবে

শাহরুখ খানের সঙ্গে ছাঁইয়া ছাঁইয়া গানের সঙ্গে নেচে ১৯৯৮ সালেই দর্শকের হৃদয় কেড়েছিলেন মালাইকা অরোরা। এরপর মুন্নি বদনাম হুয়ি, অনরকলিতেও তার নাচের তালে মেতেছে সবাই। গানগুলো আইটেম গান হিসেবেই পরিচিত। তবে এই গানকে আইটেম বলতে নারাজ মালাইকা।

কেউ আইটেম বলে ডাকলে তার গালে কষে চড় মারার হুমকী দিয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাত্কারে মালাইকা বলেন, ‘আজ পর্যন্ত আমি যে কয়টা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে করেছি।

যদি কখনও মনে হত, যে আমাকে গানটিতে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। আমি মোটেও বোকা নই। আমার একবারের জন্যও মনে হয়নি গানগুলি শালীনতার সীমা অতিক্রম করেছে।’

এই ধরণের গানে নাচতে কোনো আপত্তি নেই মালাইকার। তবে ‘আইটেম’ শব্দটি নিয়ে তার প্রবল আপত্তি তার। তাই আইটেম বলে ডাকলেই চড় খেতে হবে মালাইকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status