ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আর লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 4:13 PM

আর লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের

আর লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আপাতত আর লাইফ লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের। আজ শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী অভিনেতা।

শুক্রবার দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এটিএম শামসুজ্জামানের তত্ত্বাবধানকারী ডা. রবিউল আলীম। তিনি জানান, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে। তবে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন বলেও জানান তিনি।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ, সংগীতশিল্পী রফিকুল আলমসহ অনেকে।

প্রসঙ্গত, হঠাৎ অসুস্থবোধ করায় গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়।

এ জন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার।

২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status