ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আঘাত হানবে ফণী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 May, 2019, 4:48 PM

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ। যশোর ও পটুয়াখালী অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকবে ঝড়টি। তবে এর গতিবেগ কমে ৮০-৯০ কিলোমিটার হবে।

শুক্রবার বিকালে আবহাওয়া অধিদফতরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এর আগে সকালে সামছুদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড় ফণী ভারতের চেয়ে প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় আজ ও কাল থেমে থেমে বৃষ্টি হবে।


তিনি বলেন, ওড়িশা রাজ্যে ২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হানার পর ফণী দুর্বল হয়ে বাংলাদেশে আসবে ৮০-৯০ কিলোমিটার গতিবেগ নিয়ে। মোংলা, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেতই বহাল রাখা হচ্ছে। আপাতত এর বেশি বাড়ছে না। চট্টগ্রামে ৬ আর কক্সবাজারে ৪ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি জানান, ফণী ওড়িশা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে। সেখান থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। আজ সকালে ভারতে আঘাত হেনেছে ঝড়টি। তখন বাতাসে এর গতিবেগ ছিল ২০০ কিলোমিটার। ভারতীয় গণমাধ্যম জানায়, দুপুরের দিকেই ঝড়টি পশ্চিমবঙ্গের দিক সরতে শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status