|
রাবি ছাত্রলীগ নেতার ২ হাত ভেঙে দিল স্থানীয়রা
নতুন সময় প্রতিনিধি
|
|
রাবি ছাত্রলীগ নেতার ২ হাত ভেঙে দিল স্থানীয়রা এ ঘটনায় অপরজন পায়ে গুরুতর জখম হয়েছেন কলে জানা গেছে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা ছাত্রলীগ নেতারা হলেন- শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কানন ও উপআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান। ক্যাম্পাসের লিচু পাড়া নিয়ে এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কানন ও মেহেদীসহ ছাত্রলীগের আটজন নেতাকর্মী বাগানে লিচু পাড়তে যান। বাগানটি পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজন প্রহরী তাদের বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় প্রহরীরা সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে সবাইকে এলোপাতাড়ি মারধর করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে রড, স্ট্যাম্প নিয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে বাগানের প্রহরীরা পালিয়ে যায়। ওই সময় ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা প্রহরীদের থাকার জন্য তৈরি করা মাচার ঘরটিতে আগুন দেয়। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রলীগের দুই নেতাকে স্থানীয়রা মারধর করেছে। তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমি তাদের সঙ্গে রয়েছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
