ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের পথশিশুদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 May, 2019, 10:31 AM

বিশ্বকাপের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের পথশিশুদের

বিশ্বকাপের ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের পথশিশুদের

ইংল্যান্ডে অনুষ্ঠিত স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ ভারতের বিপক্ষে দু’রানে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের পথশিশুদের। দারুণ পারফরম করে সেমিফাইনালেও উঠেছিল বাংলাদেশ দল। তবে এবার ফাইনালেই থেমেছে যাত্রা।

পথশিশুদের নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ, ইংল্যান্ড আই, দক্ষিণ ভারত ও তানজানিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম তিন ম্যাচের দুইটিতেই জয় তুলে নিয়েছিল। সেমিফাইনালে তাই ছিল জয়ের প্রত্যাশা।



তবে জয়ের খুব কাছে গিয়েও পরাজিত হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের শিশুদের। প্রথম সেমিফাইনালে দক্ষিণ ভারত প্রথমে ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জড়ো করে ৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ, প্রতিপক্ষ জিতে যায় ২ রানের ব্যবধানে।

উল্লেখ্য, টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আট শিশু সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status