|
ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফখরুলের শূন্য আসনে আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৭টি আসন পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে একে একে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল বাদে বাকি ৬ নির্বাচিত সদস্য। তবে নির্বাচনের পর ৯০ দিনের সময়সীমার মধ্যে শপথ নেন নি মির্জা ফখরুল। এ কারণে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেই ধারাবাহিকতায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
