|
ঈদের আগে ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
|
|
ঈদের আগে ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের ছাড়াছাড়ি হয়ে গেছে আরও আগেই। অপু এখন তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একাই থাকেন। বিশেষ কোনও উপলক্ষ ছাড়া শাকিব-অপুর এক ক্যামেরায় বন্দি হওয়ার দৃশ্য তেমন একটা নেই এখন আর। চলতি বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে নতুন একটি ছবির গানের শুটিং করেন অপু বিশ্বাস। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। ‘শর্টকাট’ নামের এ ছবিটিতেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন অপু। তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে- হঠাৎই ছেলেকে নিয়ে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়িকা। না, একেবারে যাচ্ছেন না। অপু জানিয়েছেন, এবার আব্রামকে নিয়ে দেশের বাইরে ঈদ করবেন তিনি। সবশেষ অপু বিশ্বাস অভিনীত আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন নাম্বার ওয়ান শাকিব খান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
