|
কানাডায় গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য
নতুন সময় ডেস্ক
|
|
কানাডায় গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীর সাফল্য ড. মোকাররম হোসেনের যুগান্তকারী গবেষণা যা কোলোরেকটাল ক্যান্সার লিভার ম্যাটাসটাসিস এর নতুন চিকিৎসার সন্ধান দিতে পারে। এই গবেষণাটির ভিত্তি হলো তার নির্দেশক ড. পল কুবস’র আগের আবিষ্কার, যেখানে তিনি দেখিয়েছিলেন যে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে রোগপ্রতিরোধী কোষগুলো (ম্যাক্রোফেজ নামে পরিচিত) থাকে তা ক্ষতিগ্রস্ত লিভারকে সারিয়ে তুলতে সাহায্য করে। পেরিটোনিয়াল ক্যাভিটি হলো আমাদের পেটের ভেতরের ফাঁকা জায়গা যেখানে লিভার, পাকস্থলী, কোলন, প্যানক্রিয়াস ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গ অবস্থান করে। ড. হোসেন বলেন, আমি দেখছি, পেরিটোনিয়াল ক্যাভিটির ম্যাক্রোফেজগুলো ম্যাটাসটাটিক লিভার ক্যান্সারে আসছে এবং এই ক্যান্সার কোষগুলোর বৃদ্ধিতে সহায়তা করছে। আমি সরাসরি এই ম্যাক্রোফেজগুলোর গতি প্রকৃতি রেকর্ড করছি, যাতে কিভাবে তারা ক্যান্সারের উপস্থিতি সনাক্ত করে তা বুঝতে পারি। এটা করতে পারলে আমি তাদের ক্যান্সারে আসা ঠেকাতে পারব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
