|
গেইলকে ফেরালেন সাইফউদ্দীন
নতুন সময় প্রতিবেদক
|
|
গেইলকে ফেরালেন সাইফউদ্দীন ইনিংসের শুরু থেকেই উইন্ডিজদের চেপে ধরেন টাইগাররা। প্রথম ওভারে ম্যাচের চতুর্থ ওভারে ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৩ বলে কোনো রানই করতে পারেননি গেইল। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। সোমবার (১৭ জুন) টন্টনের কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হয় টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আগের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে এসেছেন লিটন দাস। এদিকে, কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে উইন্ডিজ একাদশে এসেছেন ড্যারেন ব্রাভো। ইংল্যান্ড বিশ্বকাপে উইন্ডিজরা শুরুটা দারুণ করলেও এরপর আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। আর তাদের মতোই বাংলাদেশের শুরুটাও জয় দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের। তবে এরপর দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচ পরিত্যক্ত। তাই তো চার ম্যাচ শেষে বাংলাদেশের মোট পয়েন্ট ৩। নিউজিল্যান্ড আর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইগাররা হেরেছে মাত্র ২ উইকেটে আর ইংলিশদের বিপক্ষে ১০৬ রানের বিশাল পরাজয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় ক্যারিবীয়দের আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হার, মাঝখানে দক্ষিণ আফ্রিকার সাথে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। তারপরে আবার ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটের বড় হার। চার ম্যাচে গেইলদের নামের পাশে ৩ পয়েন্ট। উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ আছে দারুণ ছন্দে। দুই দেশের শেষ পাঁচ দেখায় উইন্ডিজ মাত্র একটি ম্যাচ জিতেছে আর বাংলাদেশের জয় চারটিতে। এর মধ্যে শেষ চার ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে তাই পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকছে বাংলাদেশই। বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৪টি, বাংলাদেশ জয়ী: ০টি। উইন্ডিজ জয়ী: ৩টি। পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৩৬টি। বাংলাদেশ জয়ী: ১৩টি। উইন্ডিজ জয়ী: ২১টি। ড্র: ০টি, ম্যাচ পরিত্যক্ত: ২টি। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওশান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল এবং শেল্ডন কটরেল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
