ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মাশরাফি-সাইফদের নিয়ন্ত্রিত বোলিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 4:23 PM

মাশরাফি-সাইফদের নিয়ন্ত্রিত বোলিং

মাশরাফি-সাইফদের নিয়ন্ত্রিত বোলিং

বিশ্বকাপের ২৩তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে উইন্ডিজ। এ রিপোর্ট লেখা অবধি, ক্যারিবীয়ানরা ৮ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ২৯ রান। উইকেটে আছেন ওপেনার এভিন লুইস (১৫) এবং শাই হোপ (১১)।


ইনিংসের শুরু থেকেই উইন্ডিজদের চেপে ধরে টাইগাররা। প্রথম ওভারে মাশরাফি মেডেন ওভার নেন। ম্যাচের চতুর্থ ওভারে ওপেনার ক্রিস গেইলকে ফিরিয়ে দেন সাইফউদ্দিন। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৩ বলে কোনো রানই করতে পারেননি গেইল। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। মেডেন উইকেট নেন সাইফ।




সোমবার (১৭ জুন) টন্টনের কাউন্টি গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হয় টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

আগের একাদশ থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে এসেছেন লিটন দাস। এদিকে, কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে উইন্ডিজ একাদশে এসেছেন ড্যারেন ব্রাভো।
বিজ্ঞাপন

ইংল্যান্ড বিশ্বকাপে উইন্ডিজরা শুরুটা দারুণ করলেও এরপর আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। আর তাদের মতোই বাংলাদেশের শুরুটাও জয় দিয়েই। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের। তবে এরপর দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ আর একটি ম্যাচ পরিত্যক্ত। তাই তো চার ম্যাচ শেষে বাংলাদেশের মোট পয়েন্ট ৩। নিউজিল্যান্ড আর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের।

কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইগাররা হেরেছে মাত্র ২ উইকেটে আর ইংলিশদের বিপক্ষে ১০৬ রানের বিশাল পরাজয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় ক্যারিবীয়দের আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হার, মাঝখানে দক্ষিণ আফ্রিকার সাথে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি। তারপরে আবার ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটের বড় হার। চার ম্যাচে গেইলদের নামের পাশে ৩ পয়েন্ট।

উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশ আছে দারুণ ছন্দে। দুই দেশের শেষ পাঁচ দেখায় উইন্ডিজ মাত্র একটি ম্যাচ জিতেছে আর বাংলাদেশের জয় চারটিতে। এর মধ্যে শেষ চার ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে বাংলাদেশ। এই ম্যাচের আগে তাই পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকছে বাংলাদেশই।

বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৪টি, বাংলাদেশ জয়ী: ০টি। উইন্ডিজ জয়ী: ৩টি। পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ৩৬টি। বাংলাদেশ জয়ী: ১৩টি। উইন্ডিজ জয়ী: ২১টি। ড্র: ০টি, ম্যাচ পরিত্যক্ত: ২টি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), এভিন লুইস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওশান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল এবং শেল্ডন কটরেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status