ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যৌন সম্পর্কে আপত্তি, বার ডান্সারকে নগ্ন করে পিটুনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 8:53 PM

যৌন সম্পর্কে আপত্তি, বার ডান্সারকে নগ্ন করে পিটুনি

যৌন সম্পর্কে আপত্তি, বার ডান্সারকে নগ্ন করে পিটুনি

শুধু নাচলেই চলবে না, কাস্টমারদের সঙ্গে যৌন সম্পর্কও করতে হবে। তবে এর জন্য আলাদা টাকাও পাওয়া যাবে। বার ডান্সার হিসেবে কাজ শুরু করার পর থেকেই পঁচিশ বছরের যুবতীর উপর এমন দাবিতে চাপ দিতে থাকেন মালিকপক্ষ ও অন্য ডান্সাররা। তবে তাতে কোনদিনই রাজি হননি ওই যুবতী।




রোববার তারা একই দাবি আবারো করেন। সে কথা না শোনায় ওই যুবতীকে নগ্ন করে পেটালেন বার-এর চার ডান্সার ও এক ক্রেতা। ঘটনাটি হায়দরাবাদের বেগমপেট এলাকার একটি নামকরা ডান্স বারে ঘটেছে। এরই মধ্যে পিটুনিতে অংশ নেয়া ওই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই কাস্টমার পলাতক রয়েছে।

পুলিশ জানিয়েছে, গেল জানুয়ারিতে বেগমপেটের একটি জনপ্রিয় বার-এ ডান্সার হিসাবে কাজ করতে এসেছিলেন ওই যুবতী। এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট ছিলেন তিনি। আর্থিক সমস্যার কারণে ডান্স বার-এ কাজ নেন।

ওই ডান্সার পুলিশের কাছে অভিযোগ করেছে, কাজে যোগ দেয়ার কিছু দিনের মধ্যেই আমাকে হয়রানি করতে শুরু করেন বার-এর ম্যানেজমেন্ট। কাস্টমারদের কাছে যাওয়ার জন্য চাপ দেয়া, তাদের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য আমাকে জোরাজুরি করত।

এদিন যৌন সম্পর্কে যেতে আপত্তি করা ওই যুবতীকে ফের একই কাজ করতে বলা হয়। তবে তাতে রাজি না হওয়ায় ওই বার-এর চার ডান্সার ও একজন কাস্টমার তার উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর পাঁচজন মিলে নিগ্রহ করেন ওই যুবতীকে। চলতে থাকে বেদম পিটুনি। মারতে মারতে নিয়ে যাওয়া হয় রাস্তায়। সেখানেই এক সময় নগ্ন করে পেটানো হয় তাকে।

পরে কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে পুলিশে অভিযোগ করেন ওই যুবতী। তার আরো অভিযোগ, মারধরের সময় পুলিশের কাছে সাহায্যের আবেদন জানিয়েও পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status