ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকালেন এসিল্যান্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 June, 2019, 8:51 PM

সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকালেন এসিল্যান্ড

সোনাগাজীতে বাল্যবিয়ে ঠেকালেন এসিল্যান্ড

ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে ঠেকালেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৭ জুন) দুপুরে উত্তর চরচান্দিয়া গ্রামের প্রবাসী আবদুল কাদেরের কিশোরী কন্যার সাথে একই গ্রামের আবুল হাসেমের ছেলে মিজানুর রহমানের বিয়ের দিনক্ষণ ঠিক হয়।




গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হন।

এসময় কনের মা দোষ স্বীকার করায় নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেননা বলে অঙ্গিকারনামা প্রদান করেন। অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status