|
প্রেমিককে অ্যাসিড ছুড়েছিল, প্রেমিকার নেপথ্যের কারণ ফাঁস
নতুন সময় ডেস্ক
|
|
প্রেমিককে অ্যাসিড ছুড়েছিল, প্রেমিকার নেপথ্যের কারণ ফাঁস দিল্লি পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী নয়, এর পিছনে রয়েছে ওই যুবতীর হাত। বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিককে অ্যাসিড ছুড়ে মেরেছে সে। সেই অভিযোগে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আপাতত জেল হেফাজতে রয়েছে ১৯ বছরের ওই তরুণী। গেল ১১ জুন পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এদিন হাসপাতাল থেকে খবর আসে, সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় এক যুবক-যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছে দুষ্কৃতীরা। ওই রাতেই দিল্লির এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। বছর চব্বিশের যুবকটির মুখ, গলায় ও বুক অ্যাসিডে পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় জখম হয়েছিল তার বান্ধবীর হাত। দিল্লির ডিসিপি (ওয়েস্ট) মণিকা ভরদ্বাজ বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছিল, কোনো কারণে প্রতিশোধ নিতেই ওই মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মেরেছে দুষ্কৃতীরা। তদন্তে নেমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তবে কোনভাবেই তাদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও কোনও সুরাহা হয়নি। এরপর হাসপাতালে চিকিৎসা নেয়া যুবকের বয়ান নেয় পুলিশ। হাসপাতালে যুবকটি জানায়, অ্যাসিড হামলার ঠিক আগেই হেলমেট খুলতে বলেছিল তার প্রেমিকা। আর পুলিশের তাতেই খটকা লাগে। এরপর ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে তারা। পুলিশের ওই কর্মকর্তা বলেন, রোববার ওই তরুণীকে জেরার সময় অসংলগ্ন বয়ান দেয়। এরপর জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধের কথা স্বীকার করে। তিনি বলেন, পুলিশের জেরায় ওই মেয়েটি জানিয়েছে, তিন বছর ধরে সম্পর্ক রয়েছে তাদের। কিন্তু সম্প্রতি সম্পর্ক ভেঙে দিতে চাইছিলেন তার প্রেমিক। কিন্তু মেয়েটি তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। তাতে রাজি ছিলেন না যুবকটি। তার দাবি, সে কারণেই যুবকের মুখে অ্যাসিড ছোড়ে ওই তরুণী। ঘটনার দিন যুবকটি হেলমেট খোলার সঙ্গে সঙ্গেই মোটরবাইকের পিছনে বসা প্রেমিকা তার মুখে অ্যাসিড ছুড়ে দেয়। এদিকে জেরার পর পুলিশের দাবি, ওই যুবকটির মুখ এমনভাবে বিকৃত করে দিতে চেয়েছিল মেয়েটি, যাতে তাকে বিয়ে করা ছাড়া আর কোন পথ খোলা না থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
