|
৬ হাজার রানের মাইলফলক সাকিবের
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাকিব আল হাসান। ছবি: এএফপি মাইলফলক থেকে মাত্র ২৩ রান দূরে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেলতে নেমেছিলেন সাকিব। এবারের আসরটি এখন পর্যন্ত দারুণ কাটছে তার। আগের চার ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যায়। বাকি তিন ম্যাচের দুটিতে হাফ সেঞ্চুরি ও একটিতে সেঞ্চুরি করেন সাকিব। ৮৬.৬৬ গড়ে ২৬০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন মোট ৩ উইকেট। এ ম্যাচে নিয়েছেন আরো ২ উইকেট। এরপর ব্যাট হাতে গড়লেন মাইলফলক। নিজের ২০২তম ওয়ানডেতে এই কৃতিত্ব গড়লেন সাকিব। আগের ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরির সঙ্গে ৪৪টি ফিফটি রয়েছে সাকিবের। ৬ হাজার রান পূরণ হতেই এদিন পুরো গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানায় সাকিবকে। ব্যাট উঁচু করে দর্শকদের সেই অভিবাদনের জবাব দেন সাকিব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
