|
ইতিহাস গড়া রোমানকে সংবর্ধনা মঙ্গলবার
নতুন সময় প্রতিবেদক
|
![]() রোমান সানা। সৌজন্য ছবি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, রোমান সানাসহ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশের পুরো বহর মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে বরণ করে নেওয়া হবে। এরপর বিমানন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আসবে বাংলাদেশ দল। সেখানেই বেলা ১২টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোমান দেশের প্রথম আর্চার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনো পদক জয় করলেন। এ ছাড়া দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে তিনি সরাসরি অলিম্পিকে খেলবেন। এর আগে ২০১৬ অলিম্পিকে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোটা প্লেস নিয়ে খেলেছিলেন গলফার সিদ্দিকুর রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
