ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
হাত-পা বেঁধে নদীতে নেমে জাদু, পানিতে তলিয়ে গেলেন জাদুকর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2019, 9:31 PM

হাত-পা বেঁধে নদীতে নেমে জাদু, পানিতে তলিয়ে গেলেন জাদুকর

হাত-পা বেঁধে নদীতে নেমে জাদু, পানিতে তলিয়ে গেলেন জাদুকর

বাক্স বা খাঁচার ভেতরে ঢুকে নিজেকে পানিতে ফেলে দিয়ে জাদু দেখান অনেক জাদুকর। এ সময় শেকল দিয়ে বাঁধা থাকে তার হাত-পাও। পানির ভেতর থেকে জীবন্ত ফিরে আসাটাই হচ্ছে জাদু।

এমন ভেলকি দেখাতে গিয়ে নদীতে তলিয়ে গেছেন ভারতের জনপ্রিয় একজন জাদুকর।




টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের প্রখ্যাত জাদুকর চঞ্চল লাহিড়ি বহুবার  সাফল্যের সঙ্গে এ রকম ম্যাজিক দেখিয়েছেন। কিন্তু এবার আর সফল হলেন না।

পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে তলিয়ে গেছেন জাদুকর লাহিড়ি। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

জানা যায়, মাঝ গঙ্গায় ক্রেনের সঙ্গে হাত-পা বেঁধে পানিতে নেমে জাদু দেখাতেন তিনি। অনেকবার এমন জাদু দেখিয়ে সাফল্য কুড়িয়েছেন তিনি। কিন্তু এবার অঘটনের শিকার হলেন।

গঙ্গায় নেমে পানির স্রোতে তলিয়ে গেছেন তিনি। জাদুকর লাহিড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে রয়েছে কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status