ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আমরাই প্রকৃত বিরোধী দল: সংসদে হারুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 June, 2019, 10:04 PM

আমরাই প্রকৃত বিরোধী দল: সংসদে হারুন

আমরাই প্রকৃত বিরোধী দল: সংসদে হারুন

সাংবিধানিকভাবে বিরোধী দলে না থাকলেও নিজেদের প্রকৃত বিরোধী দল দাবি করে সংসদে হইচই ফেলে দিলেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন, মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ আমরা গা বাঁচিয়ে কথা বলি না।’




এসময় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও সরকার দলীয় সংসদ সদস্যরা হইচই করে তার বক্তব্যের প্রতিবাদ জানান।

সোমবার সংসদের বৈঠকে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদে বিএনপির সাংসদ হারুন বক্তব্য দেয়ার সময় এই অবস্থার সৃষ্টি হয়।

হারুনুর রশীদ তার বক্তব্যে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কিছু একটা বলতে চান। তবে নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন নির্বাচিত হন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। ফলে তার আসনটি শূন্য হয়ে যায়। পরে সংসদের আনুপাতিকহারে সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনয়ন দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে সংসদের তাদের সদস্য সংখ্যা ছয়জন।

অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সংখ্যা ২২ জন। আনুপাতিক হিসেবে তারাও সংরক্ষিত নারী আসনের চারটি আসন পেয়েছে, ফলে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status