|
দুই শ্যালককে কড়ই গাছে বেঁধে পেটাল দুলাভাই
নতুন সময় প্রতিনিধি
|
|
দুই শ্যালককে কড়ই গাছে বেঁধে পেটাল দুলাভাই এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় ১৪-১৫ বছর আগে উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে শিউলির সঙ্গে চরমছলন্দ কাচারীপাড়া গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিউলি তার স্বামীর সংসারে যৌতুকসহ নানা কারণে অত্যাচারিত ও নির্যাতিত হয়ে আসছে। স্বামীর পরিবারের অত্যাচার সইতে না পেরে গত ৬ মাস আগে শিউলি তিন সন্তানসহ স্বামীর সংসার ত্যাগ করেন। এ ঘটনার জের ধরে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত রোববার দুই ভাই ইলিয়াস ও ইকরাস তাদের বাড়ির একটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করার উদ্দেশ্যে দুলাভাইয়ের গ্রামের বাড়ি কাচারিপাড়ার সামনে দিয়ে অটোরিকশা যোগে গফরগাঁও বাজারে যাচ্ছিলেন। এ সময় দুলাভাই আবু সাঈদ ও তার পরিবারের সদস্যরা তাদের অটোরিকশার গতিরোধ করে ইলিয়াস ও ইকরাসকে টেনে হিচঁড়ে নামিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে। পরে তারা ইলিয়াস ও ইকরাসকে ধরে আবু সাঈদের বাড়ির ভেতরে নিয়ে একটি কড়ই গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং এলোপাতাড়ি কিলঘুষি মারে। খবর পেয়ে ইলিয়াস ও ইকরাসের বাবা আব্দুল খালেক কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে তারা আব্দুল খালেককেও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে এলাকাবাসীর চাপে আব্দুল খালেককে ছেড়ে দেয়া হয়। আব্দুল খালেকের পরিবারের লোকজন বিষয়টি গফরগাঁও থানায় জানালে পুলিশ ইলিয়াস ও ইকরাসকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের দুলাভাই আবু সাঈদকেও আটক করা হয়। সোমবার সকালে এ ঘটনায় ইলিয়াস থানায় মামলা করতে গেলে থানা পুলিশ ইলিয়াসকে আটক করে রাখে। এ ব্যাপারে গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বলেন, ৬ মাস আগের একটি ঘটনায় ইলিয়াসের বিরুদ্ধে দুলাভাই আবু সাঈদের অভিযোগ করেছে। আবার ইলিয়াসেরও অভিযোগ আছে তার দুলাভাই আবু সাঈদের বিরুদ্ধে। অর্থাৎ দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আছে। তাই তাদেরকে আটক করে রাখা হয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
