|
সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস
নতুন সময় প্রতিবেদক
|
|
সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসও বলছে, বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল অগ্রসর হয়েছে। আগামী দু’দিনের মধ্যে দেশের বাকি বিভাগগুলোতেও বিরাজ করবে। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু দেশের সব জায়গায় বিস্তার করবে। তখন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। টানা পাঁচদিনের মতো দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তাপমাত্রা এখন থেকে কমছে। আগামী কয়েকদিনে আরো কমতে থাকবে। তিনি আরো বলেন, এখন বর্ষা মৌসুম, তাই কমবেশি সারাদেশে বৃষ্টি থাকবে। তবে ভ্যাপসা গরম বিরাজ করবে। কারণ, বাতাসে জলীয় বাষ্প ঘুরছে। ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি থাকতে পারে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৌসুমি বায়ু দেশের বাকি অংশে বিস্তার করবে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা ও এর পশ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রাতে হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
