ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিজ্ঞাপন দিলেই জরিমানা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 11:17 AM

বিজ্ঞাপন দিলেই জরিমানা!

বিজ্ঞাপন দিলেই জরিমানা!

দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন দিলে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এরইমধ্যে ডিএনসিসি’র সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।




বেসরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্লানার্স এবং সিএন্ডএ ফাউন্ডেশন ‘শিশুদের স্বপ্নের শহর’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে। এতে আরো বক্তব্য রাখেন- নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, বিআইপি'র সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আদিল খান প্রমুখ।

মেয়র বলেন, শহরে হাঁটলেই দেখি গাছের গায়ে পেড়েক মেরে লেখা- এখানে কোচিং করানো হয়। আবার দেয়ালে লেখা থাকে এখানে তেলাপোকার ওষুধ পাওয়া যায়! এসব যারা লেখেন তাদের দেখলে আপনারা আমাদের জানান। আমি নির্দেশনা দিয়েছি, যারা এ ধরনের বিজ্ঞাপন দেবে তাদের জরিমানা করা হবে।

এছাড়া শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status