|
ভেনেজুয়েলায় আটকে গেল ব্রাজিল
নতুন সময় ডেস্ক
|
![]() ভেনেজুয়েলায় আটকে গেল ব্রাজিল বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিল-ভেনেজুয়েলা মুখোমুখি হয়। ম্যাচটি ড্র হওয়ায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ব্রাজিল তিনবার ভেনেজুয়েলার জালে বল পাঠিয়েছে। কিন্তু তিনটি গোলই বাদ দিয়ে দেয় ম্যাচ রেফারি। ফাউল এবং অফসাইডের শিকার হয়ে পয়েন্ট হারাতে হয় ব্রাজিলকে। ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষে রয়েছে আট বারের কোপা চ্যাম্পিয়নরা। দুই ম্যাচে একটি জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট রেখেছে ঝুলিতে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোতে গ্রুপ পর্বের পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
