|
পরীমনিকে বিয়ে করছেন আলমগীর!
নতুন সময় ডেস্ক
|
|
পরীমনিকে বিয়ে করছেন আলমগীর! এদিকে, ব্যক্তিগত জীবনে তিনি দু-দুইবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী গীতিকার খোশনুর আলমগীর। ১৯৭৩ সালে তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই নায়ক। তাদের ঘরে জন্ম নিয়েছে গায়িকা আঁখি আলমগীর। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই গুণী অভিনেতা। তবে এবার খবর উঠেছে মেয়ের বয়সী একজনকে বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীর। কিন্তু কে সেই মেয়ে? শোনা যাচ্ছে, সে আর কেউ নয়, চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করতে যাচ্ছেন তিনি! নিশ্চয় অবাক হচ্ছেন? হওয়ারই কথা! কারণ আখি আলমগীর বড় হয়েছেন। হয়ত পরীমনির চেয়েও বয়সে বড় হবেন তিনি! তাহলে পরীকে কেন বিয়ে করছেন আলমগীর? ঘটনা হলো, রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন। তিনি রেলমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত। তাই তার পক্ষ থেকে ঘোষণা আসে ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি. সরকার। সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও তার বউয়ের চরিত্রে পরীমনিকে। সে সুবাদে মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে নায়ক আলমগীরের। মূলত পর্দায় দেখা যাবে এমন চরিত্র। এদিকে, গেলো বছরের ডিসেম্বরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় হলেও ছবিটির শুটিং শুরু করা হয়নি। তবে এবার বসে না থেকে আগামী বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে বলে জানালেন প্রযোজক আবুল হোসেন মজুমদার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
