ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 11:33 AM

‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে’

‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে’

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব একটু একটু করে নিজের খোলস থেকে বেরিয়ে আসছে। এর আগে গাড়ি চালানোর অনুমতি পায় সৌদি নারীরা। পরে বিমান চালাতে পারবেন তারা, সে খবরও মিলেছে আগে। সেই হিসেবে বাণিজ্যিক বিমান চালানোর প্রথম অনুমতি পেলেন ইয়াসমিন আল মাইমানি নামের এক নারী।

ঐতিহাসিক এ অর্জনের পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন ইয়াসমিন। একটি বিমানের ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে তার নিচে তিনি লিখেছেন- ‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে’।




বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর ইয়াসমিন আল মাইমানিকে এ অনুমতি দেয়া হলো।

আল আরাবিয়ার খবরে বলা হয়, বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান ওড়ানোর রেকর্ড করেন ইয়াসমিন।

ইয়াসমিন নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিসরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status