|
বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
|
বিশ্বকাপে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ দেখা যায়, বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয় ম্যাচের ছয় ইনিংসে ইংলিশদের সর্বমোট দলীয় সংগ্রহ ১৮৫৩ রান। এই ছয় ইনিংসের গড় রানও বিশ্বকাপে সর্বোচ্চ ৩০৯। ছয় ইনিংসের চারটিতেই মরগান-স্টোকসরা ছাড়িয়েছেন ৩০০ এর গণ্ডি। ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ আফগানিস্তানের সাথে ৩৯৭ রান। আর তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ শ্রীলঙ্কার সঙ্গে ২১২ রান। ইংল্যান্ডের পরেই আছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ছয় ম্যাচের ছয় ইনিংসে অজিদের মোট সংগ্রহ ১৮৩৫। প্রথম স্থানে থাকা ইংলিশদের থেকে মাত্র ১৮ রান দূরে অসিরা। ছয় ইনিংসে অজিদের গড় রান দাঁড়িয়েছে ৩০৬। সর্বোচ্চ রান ৩৮১ বাংলাদেশের বিপক্ষে। আর সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২০৯ রান। সেটিও আফগানিস্তানের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। আর এরপরের স্থানেই আছে বাংলাদেশ। ভারত, নিউজিল্যান্ড, উইন্ডিজদের থেকে বেশ এগিয়েই আছে বাংলাদেশ এই তালিকায়। টাইগাররা বিশ্বকাপের ছয় ম্যাচে কেবল পাঁচ ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছে। আর এই পাঁচ ইনিংসে ৩০২ রান গড়ে নিজদের নামের পাশে সংগ্রহ করেছে ১৫০৯ রান। যেখানে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান। আর সর্বনিম্ন দলীয় স্কোর ২৪৪ নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে সাকিব-মুশফিকরা তিন ইনিংসে ৩০০ এর অধিক রান তুলেছে। এই তালিকায় উঠে আসতে বাংলাদেশ পেছনে ফেলছে ভারতের মতো শক্তিশালী দলকে। নিউজিল্যান্ড এবং উইন্ডিজের মতো দলকেও। উইন্ডিজ তাদের ছয় ম্যাচের পাচটিতে ব্যাটিং করতে পেরেছে বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত। তাদের পাঁচ ইনিংসে ১২০০ রান সংগ্রহ করেছে আর রানের গড় ২৪০। আর ভারত বাংলাদেশের থেকে এক ম্যাচ কম খেলেছে। তারপরেও বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে ৩৬৭ রানে। ভারতের রান সংগ্রহ চার ইনিংসে ১১৪২ রান যেখানে তাদের প্রতি ইনিংসে গড় রান দাঁড়িয়েছে ২২৮। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
