ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 July, 2019, 10:50 PM

নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর সাব্বির উদ্দিন ইকন (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইকন বিবিরহাট ধুরং এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ইকন টেলিভিশন মেরামত করতে বিবিরহাট আলী আকবর রোডে হাজারি সাউন্ড সিস্টেমে যায়। সন্ধ্যা ৬টায় দোকান থেকে টেলিভিশন নিয়ে বের হলেও বাড়ি আসেনি। খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে রাতে বাবা সাহাব উদ্দিন থানায় জিডি করেন।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, দুপুরে স্থানীয়রা কারবালা টিলায় ইকনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কারা কি কারণে ছেলেটিকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status