ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
৪৫ বছর পর আ' লীগের আসন পুনরুদ্ধার করলেন মেরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 July, 2019, 11:03 PM

৪৫ বছর পর আ' লীগের আসন পুনরুদ্ধার করলেন মেরী

৪৫ বছর পর আ' লীগের আসন পুনরুদ্ধার করলেন মেরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত সেলিমা আহমাদ মেরী নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৪৫ বছর পর আওয়ামী লীগ এ আসনটি পুনরুদ্ধার করল।

সেলিমা আহমাদ মেরীর প্রাপ্ত ভোট ২ লাখ ৬ হাজার ৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত ঐক্যজোট প্রাথী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন সর্বমোট ২০ হাজার ৯২৬ ভোট। সেলিমা আহমাদ মেরী এক লাখ ৮৫ হাজার ৮১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পর অ্যাডভোকেট মোজাফ্ফর আলী নৌকা প্রতীক নিয়ে ১৯৭৩ সালে এ আসন থেকে একবার নির্বাচিত হন। তারপর আওয়ামী লীগ এ আসনটি আর ধরে রাখতে পারেনি।

আগের দশটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৬ বার, জাতীয় পার্টি এককভাবে দুবার ও মহাজোট থেকে এক বারসহ মোট ৩ বার ও আওয়ামী লীগ ১ বার নির্বাচিত হয়েছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি উদ্ধার করেন ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status