ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ঝাড়ফুঁক করতে গিয়ে ছেলেধরা সন্দেহে জ্যোতিষী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 July, 2019, 11:11 PM

ঝাড়ফুঁক করতে গিয়ে ছেলেধরা সন্দেহে জ্যোতিষী!

ঝাড়ফুঁক করতে গিয়ে ছেলেধরা সন্দেহে জ্যোতিষী!

নীলফামারীর কিশোরগঞ্জে ঝাড়ফুঁক করতে গিয়ে অনাথ চক্রবর্তী (৫০) নামে এক জ্যোতিষীকে ছেলেধরা সন্দেহে এলাকাবাসী আটক করেছে। এ সময় উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নেয়ার জন্য জ্যোতিষীর আশ্রয় নেয়া ঘর ভাঙচুর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার কেশবা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। জ্যোতিষী পুটিমারী ব্রাহ্মণপাড়া গ্রামের অমরিকা চক্রবর্তীর ছেলে।

এদিকে রাত ৯টায় বাহাগিলী ইউনিয়নের পাগলার বাজার থেকে একই সন্দেহে অজ্ঞাত এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, আটককৃত কবিরাজ ঝাড়ফুঁক করতে এক বাড়িতে গেলে এলাকার লোকজন ছেলেধরা সন্দেহে তাকে আটক করে। তার ব্যাগে রাশিফল গণনার পঞ্জিকা ও কড়ি পাওয়া গেছে। এলাকায় সে (গণক) জ্যোতিষী হিসেবে পরিচিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। একই গুজবে ভিন্ন স্থান থেকে আটক অজ্ঞাত পরিচয় যুবকের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য অনুসন্ধান চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status