ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইয়াবাসহ গ্রেফতার পৌর মেয়রের ছেলে কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2019, 5:08 PM

ইয়াবাসহ গ্রেফতার পৌর মেয়রের ছেলে কারাগারে

ইয়াবাসহ গ্রেফতার পৌর মেয়রের ছেলে কারাগারে

বরগুনার পৌর মেয়রের ছেলে নাছির আল মামুনকে (৩৫) রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। মামুন রাজধানীর গুলিস্তানে ১০০ পিস ইয়াবাসহ গত ১৬ আগস্ট গ্রেফতার হয়েছিলেন।

ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়ার আদালতে সোমবার (১৯ আগস্ট) তাকে একদিনের রিমান্ড শেষে হাজির করা হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ আদালত।

এ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. আ. জলিল ১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে এমামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামির পক্ষে এডভোকেট মো. সালাউদ্দিন জামিনের আবেদন করেন। শুনানিতে বলেন, আসামি নির্দোষ, সে পরিস্থিতির শিকার। ষড়যন্ত্রমূলকভাবে তাকে এমামলায় জড়ানো হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর গুলিস্তানে গত ১৬ আগস্ট দুপুরে ১০০ পিস ইয়াবাসহ নাছির আল মামুনকে আটক করে পুলিশ। গত ১৭ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ মামলার বাদি পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম এজাহারে উলে্লখ করেন, গত ১৬ আগস্ট দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তল্লাশি করেন। এসময় যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে গোলাপী রঙের ১০০ পিস ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পরে পল্টন মডেল থানার ১৭ আগস্ট মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ইয়াবা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status