ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ঈদে দুর্ঘটনার কারণ খুঁজতে বৈঠক ডেকেছেন ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 August, 2019, 5:45 PM

ঈদে দুর্ঘটনার কারণ খুঁজতে বৈঠক ডেকেছেন ওবায়দুল কাদের

ঈদে দুর্ঘটনার কারণ খুঁজতে বৈঠক ডেকেছেন ওবায়দুল কাদের

ঈদযাত্রায় দুর্ঘটনার কারণ খুঁজতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক ডেকেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় অনেকে করে, অতিরিক্ত ভাড়া নেয়ার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনুসন্ধান করে দেখা গেছে, এভাবে শত শত গাড়ি রাস্তায় চলাচলের কারনে দুর্ঘটনা ঘটলে মৃত্যুর হারটা বেড়ে যায়। অন্যদিকে অতিরিক্তি লাভের জন্য বেপরোয়া গতির গাড়ি সড়ক দুর্ঘটনার কারণ।

তিনি বলেন, আমি এ ব্যাপারে তিন-চারদিনের মধ্যে সড়ক নিয়ে আমরা যে কমিটি করেছি এই কমিটির একটা রিপোর্ট আছে সেটা আমি বলবো। এবং কেন এতো দুর্ঘটনা ঘটছে এরও কারন অনুসন্ধান করে বের করতে হবে। যারা এ জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে পদক্ষেপ নিতে এরই মধ্যে বৈঠক ডেকেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status