ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হুমকি-ধমকি পেয়েও থমকে যায়নি জিনিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:23 PM

হুমকি-ধমকি পেয়েও থমকে যায়নি জিনিয়া

হুমকি-ধমকি পেয়েও থমকে যায়নি জিনিয়া

ফাতেমা–তুজ–জিনিয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের অকথ্য গালাগাল শুনেছেন। হুমকি-ধমকি তো ছিলই। এতো কিছুর পরও তাকে থামাতে পারেনি কেউ। দোষ করেনি বলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে ক্ষমা চাননি জিনিয়া। জয়ও পেয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফেসবুক দুই দফা হ্যাক করেছেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করতে চেষ্টা করেছেন—এমন অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু জিনিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে লড়াই করেছেন এবং জিতেছেন। বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

ফাতেমা–তুজ–জিনিয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস রিপোর্টার হিসেবে ১০ মাস ধরে কাজ করেন জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’ এবং ক্যাম্পাস ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালে।

মুঠোফোনে ফাতেমা–তুজ–জিনিয়া জানান, ‘হুমকি-ধমকি পেয়েছি, বহিষ্কার হয়েছি। তার মানে এই নয় যে লেখালেখি বা সাংবাদিকতা থেকে সরে যাব। ভালোকে ভালো বলতে চাই। খারাপকে খারাপ বলতে চাই।’

জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কাজ বন্ধ থাকা নিয়ে প্রতিবেদন করেছেন। এ নিয়ে আরও খোঁজখবর নেওয়া শুরু করেছিলেন। আর তাতেই ক্ষিপ্ত হয় কর্তৃপক্ষ। এর মধ্যে জিনিয়া তাঁর ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজটা কী?’ আর এতেই ক্ষিপ্ত হন স্বয়ং উপাচার্য।

জিনিয়াকে বহিষ্কারের ফলে বশেমুরবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন লিখিতভাবে জানান, এখন থেকে লেখালেখি বা সাংবাদিকতার কারণে কাউকে বহিষ্কার করা হবে না। ফেসবুকে লিখলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের সবার বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status