ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রিজের নিচে যুবলীগ নেতার লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 8:45 PM
সর্বশেষ আপডেট: Sunday, 22 September, 2019, 8:47 PM

ব্রিজের নিচে যুবলীগ নেতার লাশ

ব্রিজের নিচে যুবলীগ নেতার লাশ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিখোঁজের ২২ ঘণ্টা পর আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার কাচুর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে ও ছাতক উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আনোয়ার হোসেন আশাকাচর পয়েন্ট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাচুর ব্রিজ এলাকায় পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে দুর্বৃত্তরা।

এ সময় তাকে মারপিট করে আহত অবস্থায় ধাক্কা দিয়ে ব্রিজের নিচে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। রাতে আনোয়ার হোসেন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। দুপুরে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মোস্তফা কামাল বলেন, ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status