ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার সাংবাদিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 November, 2019, 8:27 PM

সিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার সাংবাদিক

সিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার সাংবাদিক

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভুমিদস্যু বিএনপি নেতা সিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।

বুধবার রাতে সোনারগাঁয়ের চৌড়াস্তায় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাজী মোহাম্মদ শাহ জালালকে আটকে রেখে মারধর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সোনারগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। ঘটনায় নিন্দা জানিয়েছে পেশাদার সাংবাদিকরা। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত সাংবাদিক শাহ জালাল জানান, বুধবার রাত সোয়া আটটার দিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুস সাত্তারের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনি মারাত্নক ভাবে আহত হয়েছেন।

তিনি আরও  বলেন, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি ভুমিদস্যু সিরাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে তার পালিত ক্যাডাররা এই হামলা চালায়। হামলায় ভূমিদস্যু সিরাজের ভায়রাভাই চিহ্নত চাঁদাবাজ একাধিক মামলার আসামী আব্দুস সাত্তার প্রধান, সিরাজের শ্যালক আব্দুল গাফ্ফার, সিরাজের ভাগিনা নূরনবি জনিসহ অজ্ঞাত আরো ৫/৬ জন অংশ নেয়।

এসময় তার কাছে থাকা ১২ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। তারা সন্ত্রাসী সাত্তারের কঠোর শাস্তি ও বিচার দাবি করেছেন।উক্ত  ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক শাহজালাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status