উত্তাল ভারতে, হিন্দু প্রতিবেশীদের প্রহরায় মুসলিম মেয়ের বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 4:49 PM
উত্তাল ভারতে, হিন্দু প্রতিবেশীদের প্রহরায় মুসলিম মেয়ের বিয়ে
ভারতে নাগরিকত্ব আইন লোকসভায় পাশ হওয়ার পরই আইনটিকে প্রত্যাখ্যান করেছেন দেশটির সব ধর্ম ও বর্ণের মানুষ। ভারতের নানা রাজ্যে চলছে ভয়াবহ বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। এই কঠিন পরিস্থিতিতে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজ্যটির এক মুসলিম তরুণীর বিয়েতে পাহারা দিয়েছেন অন্তত ৪০ জন হিন্দু।
মেয়েটির মামা ওয়াজিদ ফজল বলেন, তার ভাগনি জিনাতের বিয়ে ঠিক করেছেন তারা। কিন্তু সহিংসতার দরুন অনুষ্ঠান পণ্ড হতে যাচ্ছিল। কাজেই বিয়ের প্রস্তুতি নিয়ে আমি উভয়সংকটে পড়ে গিয়েছিলাম। কিন্তু হিন্দু প্রতিবেশীরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। এই বিয়েতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তারা অনুষ্ঠান পাহারা দেয়ার ঘোষণা দেন। তিনি আরো বলেন, রাতে ভাগনিকে বিয়ে দেয়ার আগ পর্যন্ত অন্তত ৪০ হিন্দু ভাই আমাদের বাড়িতে ছিলেন। এই আনুকূল্য কখনো ভুলবার নয় বলেও মন্তব্য করেন তিনি।