ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বাবা-মায়ের ঝগড়া, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ছেলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 7:08 PM

বাবা-মায়ের ঝগড়া, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ছেলের

বাবা-মায়ের ঝগড়া, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ছেলের

এমন একটাও দিন হয়নি, যখন মা-বাবার মধ্যে ঝামেলা হয়নি। নিত্যদিনই দু‌জনের মধ্যে ঝগড়া লেগে থাকতো। আর এই কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের একমাত্র ছেলের। পড়াশুনায় তৈরি হচ্ছিল বাধা। আর তাই শেষপর্যন্ত রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করে বসল ১৫ বছরের ছেলেটি। ঘটনা ভারতের। ২ মাস আগে ওই কিশোরের লেখা চিঠিটি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার পিএমও থেকে ভাগলপুর জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই কিশোরের জন্ম বিহারে। তবে বাবার কর্মস্থলের কারণে এখন সে ঝাড়খণ্ডের দেওঘরে থাকে। সেখানেই ওই কিশোরের বাবা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের কর্মকর্তা। অন্যদিকে, মা পাটনার একটি ব্যাংকে সহযোগী ম্যানেজার। আর স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কখনই স্বাভাবিক নয়। দু‌জনের সম্পর্কের তিক্ততার মাঝেই বেড়ে উঠেছে সন্তান। কিন্তু আর সহ্য করা সম্ভব হয়নি তার পক্ষে। আর তাই উপায় না পেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখে সে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status