ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
গাব্রিয়েলের মেয়ে থেকে ছেলে হওয়ার গল্প
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 8:14 PM

গাব্রিয়েলের মেয়ে থেকে ছেলে হওয়ার গল্প

গাব্রিয়েলের মেয়ে থেকে ছেলে হওয়ার গল্প

স্পেনের ১৯ বছর বয়সি গাব্রিয়েল মেয়ে হয়ে জন্মেছিলেন। পরে চিকিৎসার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ছেলে হন৷ এখন তাঁর একজন বান্ধবীও আছে।

১. অনুভূতি: বয়স যখন তাঁর মাত্র তিন, তখন একদিন স্কুল থেকে ফিরে গাব্রিয়েল মা-কে বলেছিলেন, যখন বড় হবেন তখন তিনি পুরুষ হবেন। গাব্রিয়েলের বয়স এখন ১৯। তিনি ঠিকই লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছেন৷ ছবিতে মায়ের সঙ্গে গাব্রিয়েলকে দেখতে পাচ্ছেন।

২. চিকিৎসা: বছর দুয়েক আগে পুরুষ হওয়ার লক্ষ্যে গাব্রিয়েলের হরমোন চিকিৎসা শুরু হয়৷ এর মাধ্যমে কণ্ঠস্বরে পরিবর্তন, চুলে পুরুষত্বের বৈশিষ্ট্য আনা ইত্যাদি পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। ছবিতে ডানের ব্যক্তিটি গাব্রিয়েল।

৩. অস্ত্রোপচার; স্তন সরিয়ে ফেলার অপারেশনের মধ্যেও গেছেন গাব্রিয়েল। ‘‘এটা আমার জীবনের অনেক বড় পরিবর্তন ছিল,’’ স্তন না থাকা প্রসঙ্গে বলেন গাব্রিয়েল৷ ‘‘এটা দারুণ মুক্তি,’’ বলেন তিনি।

৪. আনুষ্ঠানিকভাবে পরিচয় বদল: বামের পাসপোর্ট আকারের ছবিতে যে মেয়েকে দেখতে পাচ্ছেন, সেটিই গাব্রিয়েলের আগের ছবি৷ আর তার পাশেই তাঁর এখনকার ছবি দেখতে পাচ্ছেন। অস্ত্রোপচারের পর গাব্রিয়েল এখন আনুষ্ঠানিকভাবেই ছেলে হয়ে গেছেন৷ সেই অনুযায়ী নতুন পরিচয়পত্রও পেয়েছেন।

৫. গ্রহণযোগ্যতা: সমাজে পুরুষ হিসেবে তিনি মোটামুটি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তবে কিছু প্রত্যাখ্যানের ঘটনাও ঘটেছে৷ যেমন, তাঁর ছোটবেলার এক ছেলেবন্ধু তাঁকে বলেছেন, তিনি তাঁকে (গাব্রিয়েলকে) পুরুষ হিসেবে বিবেচনা করবেন না, কারণ তাঁর পুরুষাঙ্গ নেই৷

৬. প্রচারণায় অংশ: গাব্রিয়েলকে তাঁর বান্ধবীর সঙ্গে দেখতে পাচ্ছেন। সম্প্রতি হেট ক্রাইমের বিরুদ্ধে মাদ্রিদের স্থানীয় সরকারের নেয়া সচেতনতামূলক কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। ‘‘তৃতীয় লিঙ্গ সম্পর্কে অজ্ঞানতা থেকে অন্যের প্রতি ঘৃণা আর অসহিষ্ণুতা আসে,’’ বলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status