ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মেয়ের বিয়ের আসরে প্রাণ গেলো আ.লীগ নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 8:30 PM

মেয়ের বিয়ের আসরে প্রাণ গেলো আ.লীগ নেতার

মেয়ের বিয়ের আসরে প্রাণ গেলো আ.লীগ নেতার

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রামসকুল্লা গ্রামে মেয়ের বিয়ের আসরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন মো. আকরাম হোসেন (৭৪) নামে এক বাবা। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

আকরাম হোসেনের বড় ছেলে মো. সারোয়ার মাহবুব সোহেল বরিশাল বিএম কলেজের প্রভাষক। ছোট ছেলে মো. রাসেল হোসেন উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে রয়েছেন।

সর্বকনিষ্ঠ মেয়ে অনামিকা হোসেন স্মৃতির পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী গতকাল শুক্রবার রাতে একই ইউনিয়নের জয়পুরার চরপাড়া গ্রামের আইনজীবী মো. হেলাল উদ্দিনের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।

মেহমানদারি শেষে মেয়ের বিয়ের আসরে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকরাম হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই তার জানাজা শেষে তার লাশ সার্বজনীন কবরস্থানে সমাহিত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status