ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বিয়েতে আপত্তি, প্রেমিক যুগলের একসঙ্গে বিষপান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 8:37 PM

বিয়েতে আপত্তি, প্রেমিক যুগলের একসঙ্গে বিষপান

বিয়েতে আপত্তি, প্রেমিক যুগলের একসঙ্গে বিষপান

কিশোর প্রেমিক যুগলের বিয়েতে আপত্তি ছিলো দুই পরিবারের। এতে হতাশ প্রেমিক যুগল একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে একাদশ শ্রেণির ছাত্র আবুল কাশেমের (১৫) সঙ্গে লালুপাড়া গ্রামের নান্না মিয়ার মেয়ে নবম শ্রেণির ছাত্রী নাদিরার (১৪) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু কোনো পরিবারই তাদের বিয়ে দিতে রাজি হয়নি।

গতকাল শুক্রবার রাতে কাশেম প্রেমিকা নাদিরার বাড়িতে বিষের বোতল নিয়ে হাজির হয়। এরপর নাদিরাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে নাদিরার পরিবার রাজি না হওয়ায় সেখানেই কাশেম ও নাদিরা একই সঙ্গে বিষ পান করে। পরে তাদের দুইজনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাশেমের অবস্থা সংকটাপন্ন হলে তাকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কাশেমের বোন শাহনাজ পারভীন বলেন, নাদিরার সঙ্গে আমার ভাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছে। এই সম্পর্ক দুই পরিবারের কেউ মেনে নেয়নি। পরে দুইজনেরই একত্রে ঘটনা দিন বিষ পান করেছে। তাদের দুইজনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, প্রেমিক কাশেমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে এবং প্রেমিকা নাদিরার এখানেই চিকিৎসা চলছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status