ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হঠাৎ হারিয়ে গেল বলিউডের ‘সেক্সবম্ব’?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 8:52 PM

হঠাৎ হারিয়ে গেল বলিউডের ‘সেক্সবম্ব’?

হঠাৎ হারিয়ে গেল বলিউডের ‘সেক্সবম্ব’?

জন্ম কলকাতার কোঠারি পরিবারে। বড়ও হয়েছেন কলকাতায়। পরিবারের সঙ্গে দিল্লি যান পরে।তারপর পড়াশোনা শেষ করে সোজা বলিউড। রাম গোপাল ভার্মার হাত ধরে একের পর এক ছবিতে অভিনয়। তারপর হঠাৎই একদিন হারিয়ে গেলেন তিনি।

রামগোপালের ‘আগ’, ‘সরকার’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল নিশা কোঠারিকে। হিন্দি ছবিতে মুখ দেখানোর পরে নিশা কোঠারিকে তেলেগু, তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে। ২০০৯ সালে বলিউডে শেষবারের মতো দেখা গিয়েছে নিশাকে।

সেই সময় বলিউডের ‘সেক্সবম্ব’ হয়ে উঠেছিলেন কলকাতার মেয়ে নিশা। তার একটি নগ্ন ফটোশ্যুট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। তবে সেসব আজ অতীত। আজ তাকে অভিনয়, মডেলিং কোথাও দেখা যায় না।

নিশার আসল নাম প্রিয়াঙ্কা কোঠারি। দশম শ্রেণিতে পড়ার সময় বাবা ব্যবসা সূত্রে দিল্লি চলে যান। নিশাও তখন থেকে দিল্লিতে থাকতেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক হন। তার বাবা কেমিক্যালের ব্যবসা করতেন, তাই এ বিষয়কে বেছে নেন নিশা ওরফে প্রিয়াঙ্কা।

নিশা বলিউডে পা দেন ২০০৫ সালে। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সরকার’ ছবিতে অভিনয় করেন। এরপর তিনি রামগোপাল বর্মার ‘জেমস’তে অভিনয় করেন। এ ছবিই রাতারাতি তাকে হিট নায়িকা বানিয়ে ফেলে। তারপর ইমরান হাসমির সঙ্গে ‘কিলার’ ছবিতে অভিনয় করেন।

‘শিবা’, ‘ডরনা জরুরি হ্যায়’, ‘আগ’, ‘ডার্লিং’র মতো আরও অনেক ছবিতে অভিনয় করেন নিশা। বলিউডে নিশার শেষ ছবি ছিল ২০১১ সালে ‘বিন বুলায়ে মেহমান’।

বর্তমানে তিনি বিবাহিত। জানা যায়, বয়ফ্রেন্ড ভাস্করকে বিয়ে করেছেন নিশা। অনেকেই মনে করেন, বর্তমানে দিল্লিতেই রয়েছেন। স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন। ভাস্কর আর নিশার সম্পর্কে নিশার পরিবার কোনোদিন মেনে নেয়নি বলে জানা যায়।

নিশার বাবা এতটাই নারাজ ছিলেন বিয়েতে যে, তারপর থেকে নিশার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি। এমনকি মুম্বাইয়ে যে ফ্ল্যাটে নিশা থাকতেন, সেই ফ্ল্যাট থেকেও তাকে বার করে দিয়েছিলেন বাবা। এক সংবাদমাধ্যমে নিশার মা জানিয়েছিলেন যে নিশা খুব ভালো আছে।

শেষবার ২০১৬'তে দিল্লিতে একটি সেলেব্রিটি ম্যাচের মাঠে তাকে দেখা গিয়ছিল। সেই সেক্সবম্বের পরণে শাড়ি, মাথায় ফুল। চেহারাও বদলেছে অনেকটাই। তাকে চেনাই দায়। কবে আবার ক্যামেরার সামনে ধরা দেবেন তিনি, সেই প্রশ্নের উত্তর নেই কারও কাছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status