ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঠাণ্ডায় সাতক্ষীরার এক ইউনিয়নেই ৭ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 9:02 PM

ঠাণ্ডায় সাতক্ষীরার এক ইউনিয়নেই ৭ জনের মৃত্যু

ঠাণ্ডায় সাতক্ষীরার এক ইউনিয়নেই ৭ জনের মৃত্যু

সাতক্ষীরার উপকূলে তীব্র শীতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল থেকে শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত শ্যামনগর উপজেলার উপকূলবর্তী কৈখালী এলাকায় এ সাতজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, তীব্র শীতের কারণে গতকাল শুক্রবার দুপুরের পর থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ইউনিয়নে সাতজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- কৈখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আহম্মদের স্ত্রী জরিনা (৭০), ৪ নম্বর ওয়ার্ডের মৃত এছেম গাজীর ছেলে খয়রাত গাজী (৭৫), একই এলাকার আব্দুল গাজী (৭০), ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওমর গাজীর ছেলে লুৎফর গাজী (৭০), ২ নম্বর ওয়ার্ডের মৃত বক্স গাজীর ছেলে রউফ গাজী (৯০), একই গ্রামের হামিদ গাজী (৭৬) এবং ৬ নম্বর ওয়ার্ডের বিনয় কুমার মন্ডলের স্ত্রী ভাদ্র বালা মন্ডল (৪৫)।

চেয়ারম্যান শেখ আব্দুর রহিম আরও জানান, উপকূলবর্তী আমার ইউনিয়নটি ভারতের সীমান্তবর্তী। এক পাশে ভারতের সীমান্ত নদী কালুন্দী। এ নদীর বেড়িবাঁধের উপর দুই হাজার পরিবার বসবাস করে। নিজস্ব অর্থায়নে ২শ কম্বল বিতরণ করেছি। সরকারিভাবে দেয়া হয়েছে ৪৬০টি কম্বল।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম কামরুজ্জামান বলেন, শীতের কারণে মারা গেছে এমন তথ্য আমার কাছে নেই। তবে বার্ধক্যজনিত কারণে এসব মানুষ মারা যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status