ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
একা পেয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, আসামিরা অধরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 December, 2019, 10:35 PM

একা পেয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, আসামিরা অধরা

একা পেয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, আসামিরা অধরা

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে এক গৃহবধূকে (২০) ধর্ষণের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিন পার হয়ে গেলেও শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. তছলিমের ছেলে রাতুল রায়হান নিহাদ ও হজল আলীর ছেলে সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় বাবার বাড়িতে ওই গৃহবধূ একা ছিলেন। পর দিন ভোরে ভেন্টিলেটর ভেঙে ওই দুই যুবক বাসায় ঢুকে। এ সময় টের পেয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে তারা গৃহবধূর মুখ চেপে ধরে। একপর্যায়ে তারা ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূ তার স্বামী ও ভাবিকে ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। ২৫ ডিসেম্বর দুপুরে গৃহবধূ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গৃহবধূর স্বামী বলেন, রাগ করে গত দেড় মাস আগে আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে আছে। ২৪ ডিসেম্বর ঘুরতে যাবো বলে আমি মেয়েকে নিয়ে এসেছি। কিন্তু আমার স্ত্রী আসেনি। ওই রাতে আমার স্ত্রী একাই বাসায় ঘুমিয়েছিল। ঘটনার সময় ভেন্টিলেটর ভেঙে সোহাগ ও নিহাদ বাসায় ঢুকে। এ সময় চিৎকার দিতে গেলে তারা আমার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর থেকে তাদেরকে আর এলাকায় দেখা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, আসামিরা মাদকসেবী বলে জানতে পেরেছি। চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status