ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘জাস্ট ফ্রেন্ড’ নিয়ে যা বললেন ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 6:46 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 December, 2019, 7:28 PM

‘জাস্ট ফ্রেন্ড’ নিয়ে যা বললেন ফারিয়া

‘জাস্ট ফ্রেন্ড’ নিয়ে যা বললেন ফারিয়া

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি সমান তালে কাজ করছেন কলকাতার ছবিতেও। বেশ অনেক দিন হলো বড় পর্দায় দেখা নেই তার। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের খোলামেলা ছবি প্রকাশ করে নানা আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি নতুন চলচ্চিত্র দুই বাংলায় সমান ব্যস্ত আছেন নির্মাতা দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে ব্যস্ত আছেন এই নায়িকা। নুসরাত ফারিয়া পূর্বপশিচমকে বলেন, গত ২০ তারিখ থেকে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছি। এই লটে আমার কাজ কম ছিল। পুরো সুন্দরবন জুড়েই ছবির কাজ করেছি। বেশির ভাগ কাজ করেছি সুন্দরবনের নদীগুলোতে। আগামী বছর ফেব্রুয়ারিতে আবার ছবির শুটিং করবো।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। এই নিয়ে দর্শক-ভক্ত মহলে চলছে নানা আলোচনা।এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি ফেসবুকে কোন ছেলে মানুষের ছবি পোস্ট করি না বলেই ছবিটি নিয়ে ভক্ত-দর্শকদের এত আলোচনা। ছবির কমেন্টসগুলো পড়ে বেশ মজা পাচ্ছি। আসলে বিষয়টি কিছুই না, জাস্ট ফ্রেন্ড। এর বাইরে আর কিছুই না।

এদিকে , ‘অপারেশন সুন্দরবন’এর পাশাপাশি ‘ঢাকা ২০৪০’ এবং কলকাতার রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ চলচ্চিত্রের কাজ করছেন এই ফারিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status