ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 6:55 PM

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে একই দিনে পৃথক এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর বর্তমান মুখ্য সচিব নজিবুর রহমানকে অবসর দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে অবসর দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।
এর আগে সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন আহমেদ কায়কাউস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status