ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঢাবিতে একদিনে ৪ ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 6:59 PM

ঢাবিতে একদিনে ৪ ককটেল বিস্ফোরণ

ঢাবিতে একদিনে ৪ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকালে ডাকসু ভবনের সামনে ৩টি ও বিকালে মধুর ক্যান্টিনের সামনে ১টি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী  বলেন, ঢাবিতে ডাকসু ভবনের সামনে সকালে ৩টি এবং বিকালে মধুর ক্যান্টিনের সামনে ১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। কোনো একটি পক্ষ ক্যাম্পাস অস্থিতিশীল করতে এমন কাজ করছে।

প্রক্টর আরও বলেন, কারা এ বিস্ফোরণ ঘটাল সেটি অনুসন্ধান করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার দুপরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status