ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 7:13 PM

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রোববার ২৯ ডিসেম্বর সকাল সোয়া ১০টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়েছে।

এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে বন্ধ হয়ে যায় আঞ্চলিক সড়ক যোগাযোগও। বগিটি উদ্ধারের পর বিকাল সোয়া ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল সোয়া ১০টার দিকে বরমচাল স্টেশন অতিক্রম করার পর আউটার সিগন্যাল এলাকায় একটি বগি লাইন চ্যুত হয়। এর ফলে শুধু ট্রেন যোগাযোগ ছাড়াও কুলাউড়া-ব্রাহ্মণবাজার- মাইজগাঁও সড়ক যোগাযোগও বন্ধ ছিল। দেড় ঘণ্টা পর ট্রেনের বগি সরিয়ে নেয়ার পর সড়ক যোগাযোগ চালু হয়।

এই দুর্ঘটনার ফলে মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং কুলাউড়া স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হন।

বরমচাল স্টেশন মাস্টার কাজল মাহমুদ জানান, দুর্ঘটনার ফলে আড়াই থেকে ৩শ স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী দল ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন মেরামত করে। বিকাল সোয়া ৩টায় কুলাউড়া স্টেশনে আটকা পড়া এবং ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status