|
চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে শাহজাদপুর ও বেলকুচিতে মাঠ কার্যক্রম পরিদর্শন
নতুন সময় প্রতিনিধি
|
![]() চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে শাহজাদপুর ও বেলকুচিতে মাঠ কার্যক্রম পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম পলি শেড, পাট প্রদর্শনী এবং এলএলপি (LLP) সেটের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি তিনি মাঠ দিবসে অংশ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব মোঃ জিয়াউর রহমান, সিরাজগঞ্জ জেলার উপপরিচালক, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। কর্মসূচিতে চরাঞ্চলের কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে আধুনিক কৃষি প্রযুক্তির কার্যকর প্রয়োগ, সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মাঠমুখী উদ্যোগ চরাঞ্চলের কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আরও উৎসাহিত করবে এবং টেকসই কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
