ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
নতুন বছরে আসছে নুডলসের জুতা, দাম ৯৫ হাজার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 December, 2019, 7:24 PM

নতুন বছরে আসছে নুডলসের জুতা, দাম ৯৫ হাজার

নতুন বছরে আসছে নুডলসের জুতা, দাম ৯৫ হাজার

বিদায় নিচ্ছে ২০১৯ সাল। আর মাত্র তিনদিন। এরপরই আসছে নতুন বছর। এই নতুন বছরে বাজারে আসছে নুডলসের জুতা। ফ্যাশন দুনিয়া কাঁপাতে আসা এ জুতার নাম ‘ম্যাগি হিলস’। দাম হবে ৭০-৯৫ হাজার টাকার মতো। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি।

সূত্র জানায়, ফ্যাশনের কোনো শেষ নেই। প্রতিদিনই বদলে যায় ফ্যাশন। কেননা প্রতিদিন আমরা যা কিছু দেখি, ফ্যাশনের ধারণা মূলত তার থেকেই নেওয়া হয়। তাই তো এবার নুডলসের মত দেখতে জুতা তৈরি করা হচ্ছে। বছর শেষে এমন ফ্যাশনই চমকে দিয়েছে সবাইকে।


নতুন বছরে ইতালির ‘বোটেগা ভেনেটা’ নামের এক নামিদামি ব্র্যান্ড নিয়ে আসছে এ জুতা। জুতার দাম শুরু হচ্ছে ৭০ হাজার টাকা থেকে। ফ্লিপফ্লপ স্টাইলের এ জুতা পায়ের ওপরের অংশ ঢেকে দেবে। যার ডিজাইন একদম নুডলসের মত। তাই জুতার নাম ম্যাগি হিলস। নতুন বছরের শুরুতেই বিশ্বের সব বড় শপিং মলে পাওয়া যাবে এ জুতা।


সম্প্রতি ‘ডায়েট প্রাডা’ নামে ইনস্টাগ্রামে এ জুতার দু’টি ছবি পোস্ট করা হয়েছে। যা ইতোমধ্যেই প্রায় লাখ খানেকের কাছাকাছি লাইক পেয়েছে। এ পোস্টে কিছু মজার কমেন্টও করা হয়েছে। তারমধ্যে কেউ কেউ লিখেছেন, ‘ক্ষুধার্ত’। কেউ জানতে চেয়েছেন, ‘এটা হট ওয়াটার প্রুফ কি-না।’ আবার কেউ বলছেন, ‘চিকেন না শ্রিম্প?’

তবে আপাতত ছবি দেখেই দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন ফ্যাশনিস্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জুতার ছবি শেয়ার হতেই তাক লেগেছে সবার মনে। তবে দাম শুনে মাথাও ঘুরছে মধ্যবিত্তদের। কারণ ৭০ হাজার টাকা থেকে শুরু করে ৯৫ হাজার ৯০০ টাকা হচ্ছে জুতার দাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status